

নিজস্ব প্রতিবেদন
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইদ্রিচের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির উদ্দিন শাওনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জনাব সাইফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব জনাব শরিফুল ইসলাম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাইদুল ইসলাম, এপিপি মোতাহের হোসেন এবং আইন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজা হায়াত খান, নাঈম উদ্দিন দিপু, এস্তাফিজুর রহমান ও তৌহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য মোঃ ইব্রাহিম ও আশরাফ খোরাইসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের নেতা হাবিবুল্লাহ জিসান, চিশতি, নিয়ামুল হক হৃদয়, কাউসার, দানিয়াল আলম, মাইমুন নাহার লুনা, রুবা, শান্তা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :